,

সকালে খালি পেটে কফি খেলে কী হয়?

news-image

নিউজ ডেস্ক : ঘুম থেকে উঠে এক কাপ কফি না খেলে অনেকের সকালটা ঠিক ভাবে শুরু হয় না! প্রাতরাশ না করেই কফিতে চুমুক দেয়ার অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়।

খালি পেটে কফি খেলেই হজমশক্তির দফারফা হতে পারে। শুধু তাই নয়, পাচনক্রিয়া এবং পেট পরিষ্কার হওয়ার গোটা কাঠামোটাই এলোমেলো হয়ে যেতে পারে। দেখা দিতে পারে ‘ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম’ বা ‘আইবিএস’।

অনেকেই দুধ চিনি দিয়ে কফি খেতে পছন্দ করেন। এই অভ্যাস আরও খারাপ। প্রাতরাশ না করে সকালে খালি দুধ দিয়ে কফি খেলে আলসার হওয়ার সম্ভাবনা প্রবল।

ঘুম থেকে উঠলে শরীরে কর্টিসোল হরমোন উত্পাদনের হার বৃদ্ধি পায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খালি পেটে একটু বেশি মাত্রায় কফি খেলেই কর্টিসোল হরমোনের ক্ষরণ আরও বেড়ে যায়। এতেই ঘটে বিপত্তি। মানসিক চাপ বা ‘স্ট্রেস’-এর কারণ এই হরমোনটি। ফলে সকালে উঠেই দু’ তিন কাপ কফি খেয়ে ফেললে মন ভাল হওয়ার বদলে মানসিক চাপ বেড়ে যায়। শরীরে স্বাভাবিক মাত্রায় কর্টিসোলে ক্ষরণ বিপাকহার, রক্তচপ আর রক্তে শর্রকার মাত্রা নিয়ত্রণে রাখে। তবে অত্যধিক মাত্রায় এর ক্ষরণ হাড়ের ক্ষতি করে, উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবিটিস এমনকি হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ায়।

সকালে ঘুম থেকে উঠে কফি খেলে বেশ তরতাজা লাগে। কফিতে থাকা ক্যাফিন খুব সাময়িক ভাবে শক্তির জোগান দিতে পারে। তবে ক্যাফিন নামক পদার্থটি শরীরে পানির ঘাটতি ঘটায়। সকালে খালি পেটে কফি খেলে ডিহাইড্রেশনের মাত্রা আরও বেড়ে যেতে পারে। গ্রীষ্মের দিনে এই অভ্যাস শরীরের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। এর ফলে মাথা ঘুরতে পারে। এ ছাড়া পেশি শক্ত হয়ে যেতে পারে এবং অতিরিক্ত ক্লান্তি আসে৷

 

এ জাতীয় আরও খবর

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি