,

ক্যানসার আক্রান্ত শাহাবুলের চিকিৎসায় দরকার সহায়তা

news-image

অনলাইন ডেস্ক : অন্যের জমিতে কৃষিকাজ করে টেনেটুনে চলে শাহাবুলের (৪৮) সংসার। তার আয়েই চলে সংসারের আরও তিনজন সদস্য। রংপুর জেলার মিঠাপুকুরের বাসিন্দা শাহাবুলের ক্যানসার ধরা পড়ে চলতি বছরের জানুয়ারিতে। বিভাগীয় শহরের একটি বেসরকারি হাসপাতালে ডা. স্বপন কুমার নাথের কাছে এখন তার চিকিৎসা চলছে।

চিকিৎসক জানিয়েছেন, শাহাবুলের দাঁতের মাড়িতে ক্যানসার ধরা পড়েছে। সেটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভালোমতো চিকিৎসা হলে আশা করা যায় তিনি সুস্থ হয়ে উঠবেন।

শাহাবুলের শ্যালক মিজানুর রহমান জানান, তাকে ছয়টি থেরাপি দিতে বলেছেন চিকিৎসক। ২১ দিন পরপর একটি করে থেরাপি দিতে বলা হয়েছে। এর মধ্যে তিনটা থেরাপি দেওয়া হয়েছে। প্রতিটি থেরাপি দিতে অন্তত ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। এই টাকা সংগ্রহ করা কোনোভাবেই শাহাবুলের পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় অনেকের কাছ থেকে সহায়তা নিয়ে চলছে তার চিকিৎসা। এখন অর্থাভাবে তার চিকিৎসা থমকে গেছে। তাই হৃদয়বান মানুষের কাছে অর্থ সহায়তা চেয়েছেন শাহাবুল।

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা: ০১৭২৮৩১৮৪৮১ (বিকাশ পারসোনাল); অ্যাকাউন্ট নম্বর: ১০৮৩৪৮৮৫২১৪৫০ (ব্যাংক এশিয়া, হিসাবধারী মো. মিজানুর রহমান)। অ্যাকাউন্ট নম্বর: ৬১৬৯ (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হিসাবধারী মো. মিজানুর রহমান)।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯