,

কুড়িগ্রামে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের রৌমারীতে গলায় রশি পেঁচানো অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিমের (৩৮) মরদেহ সোমবার সন্ধ্যায় উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রহিম জামালপুর সদর থানার ২নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ১৮ মার্চ তিনি ২৮ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন। তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। সোমবার বিকেলে পরিবারের সবার অজান্তে ধানচাল রাখার ঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আব্দুর রহিমের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী বলেন, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। পরিবারের সবার অজান্তে তিনি আত্মহত্যা করেন। তাদের ১৮ বছরের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯