,

শরীরে আয়রনের ঘাটতিতে নারীরাই বেশি ভোগেন। পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরের

news-image

স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হয়। আয়রনের ঘাটতি হলে রক্ত স্বল্পতার মতো সমস্যাও দেখা যায়। তবে আয়রনের ঘাটতির বিষয়ে সবাই তেমন সচেতন নন।

আবার শরীরে আয়রনের ঘাটতি প্রাথমিকভাবে অনেকে টেরও পান না। তবে কিছু লক্ষণ দেখে সহজেই তা নির্ধারণ করা যায়। তবে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি রয়েছে?

> হঠাৎ করেই অত্যধিক ক্লান্তিতে ভুগছেন? যদিও বিভিন্ন কারণে ক্লান্তি বোধ হতে পারে। তবে কোনো কারণ ছাড়াই যদি অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরে তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। আয়রনের অভাবে শরীরের প্রতিটি অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে মাঝে মধ্যেই ক্লান্ত লাগে।

> শরীরে আয়রন পরিমাণ কমে গেলে মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ কমে যায়। আর মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, মাথাব্যথা ও শারীরিক অস্বস্তি দেখা দেয়। এমনকি ঋতুস্রাব চলাকালীন নারীদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে।

> নখ ভেঙে যাওয়ার বিষয়টিও কিন্তু অবহেলা করবেন না। কারণ এটিও হতে পারে আয়রনের ঘাটতির লক্ষণ। কারণ আয়রন নখের যত্ন নেয়। তবে স্বাভাবিকের তুলনায় আয়রনের পরিমাণ শরীরে কমে গেলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।

> শরীরের সব কোষে রক্ত পরিবহণের জন্য আয়রন অপরিহার্য। আয়রনের ঘাটতি থাকলে দেহের সব কোষে সমানভাবে রক্ত পৌঁছায় না। রক্তের অভাবে ত্বক অনেক সময় ফ্যাকাশে হয়ে পড়ে। একে রক্ত স্বল্পতার লক্ষণ বলেও ধরা হয়।

> আয়রনের অভাবে যেহেতু শরীরের সব অংশে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় না, সে কারণে হতে পারে বুকে ব্যথা। এর ফলে শ্বাস নিতেও অসুবিধা হয়।

উচ্চ রক্তচাপ বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও ঘন ঘন বুকে ব্যথা আয়রনের ঘাটতির লক্ষণ হতে পারে। তাই এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়