,

রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই চার শিশুর মধ্যে তিনজনের মৃত্যু, বেঁচে আছে একজন

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে আরও একজন মারা গেছে। এ নিয়ে একে একে তিন শিশুর মৃত্যু হয়েছে। বাকি এক কন্যাশিশু এখনো শঙ্কামুক্ত না হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।রোববার সকাল ৮টার দিকে আরেক কন্যাশিশুর মৃত্যু হয়। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই শিশুর মৃত্যু হয়।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিশুদের বাবা মনিরুজ্জামান বাঁধন। তিনি জানান, দীর্ঘ আট বছর পর সন্তানের বাবা হওয়ায় খুশিতে আত্মহারা ছিলাম। এখন দিশেহারা হয়ে পড়েছি। একে একে তিন শিশুর মৃত্যুতে শোকে কাতর তার পরিবারের সদস্যরা। এব্যাপারে হাসপাতালের ওই ওয়ার্ডের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, তিন শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুটি ভালো আছে। তার চিকিৎসা চলছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী আদুরী বেগম আশা। বিয়ের আট বছর পর এবারই প্রথম বাঁধন-আশা দম্পতির কোলজুড়ে একসঙ্গে এসেছিল চার সন্তান। এর মধ্যে এক ছেলে ও তিন কন্যাশিশু ছিল। বর্তমানে জীবিত একমাত্র কন্যাশিশুর চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯