,

পিরোজপুরে লঞ্চঘাট থেকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ মার্চ) সকালে আল আমিন ও ইউনুছ মাঝি নামের ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তার আল আমিনের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনার নলকুন গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এবং ইউনুছের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নৌ পথে এমভি মহারাজ ৭ লঞ্চ যোগে মাদকদ্রব্য আসার গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার পুলিশের একটি দল লঞ্চ ঘাটে অভিযানে যায়। এ অভিযানের নেতৃত্ব দেন উপ-পরিদর্শক ফারুক হোসেন।

এ অভিযানের ধারাবাহিকতায় লঞ্চ ভেড়ানোর পরে পল্টুন থেকে তাদের বহনকৃত ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দুই বান্ডেল গাঁজা উদ্ধার করে। এ দুই বান্ডেলে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়৷

পুলিশ জানায়, উদ্ধার করা চার কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ টাকা।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে উপ-পরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন৷ পরে আসামিদের পিরোজপুর কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি