,

ফেনীর স্টার লাইন ফুড কারখানায় ভয়াবহ আগুন

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্ট কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের অবস্থিত কারখানাটিতে আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন লাগে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছিল। ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি এ তথ্য নিশ্চিত করে বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।

কারখানাটিতে সেমাই, বিস্কুট, নুডুলস, মিস্টি, কেক, দধি, পানি, চানাচুর, পাউরুটিসহ ৫০টির বেশি পণ্য উৎপাদন হয়। এ ছাড়া রয়েছে কার্টন ফ্যাক্টরি।

স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইনউদ্দিন জানান, কীভাবে আগুন লেগেছে তা তারা জানেন না। কারখানাটিতে ১৫০০ শ্রমিক কাজ করেন।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯