,

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখবেন যে উপায়ে

news-image

নিউজ ডেস্ক : তাপমাত্রা বাড়ছে। আগামী দিনে পরিস্থিতি কতটা অস্বস্থিকর হতে চলেছে সেই আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বন্ধ করে দিলেই গরমে হাসফাঁস অবস্থা। দীর্ঘ ক্ষণ এসিতে থাকা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভাল নয়। চিকিৎসকরা অহরহ এ বিষয়ে সাবধান করছেন। তা হলে উপায় কী? এসি থাকুক বা না থাকুক, কিছু কৌশল মানলেই ঘর ঠান্ডা রাখা সম্ভব। রইল এমন কিছু নিয়ম-

১) এলইডি বাল্ব ব্যবহার করুন: সাধারণ টিউব লাইট-এ ঘর বেশি গরম হয়। সম্ভব হলে কম আলোর এলইডি ব্যবহার করুন। এতে আপনার ঘর ঠান্ডা থাকবে। দিনেরবেলা খুব প্রয়োজন না হলে অযথা আলো জ্বালিয়ে রাখবেন না।

২) গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন: গরমের দিনে ঘরের অন্দরসজ্জায় সামান্য পরিবর্তন আনলেই তাপদাহ থেকে স্বস্তি পাওয়া সম্ভব। ঘরে গাঢ় রঙের পর্দা ব্যবহার করতে পারেন। হালকা রঙের পর্দায় ঘর বেশি গরম হয়ে যায়।

৩) খেসের পর্দা ব্যবহার করুন: জানলায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস তাপ আটকাতে সক্ষম।

৪) হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন: হালকা রঙের পাতলা সুতির চাদর বিছানায় পাতুন। গদির উপরে একটা মাদুর বা শীতলপাটি পেতে রাখতে পারেন এতে বিছানা ঠান্ডা থাকবে।

৫) লবন পানি দিয়ে ঘর মুছুন: ঘর মোছার সময়ে পানির মধ্যে বেশ খানিকটা লবন মিশিয়ে দিতে পারেন। লবন পানি দিয়ে ঘর মুছলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে। তা ছাড়া এক বাটি বরফ নিয়ে তা টেবিল ফ্যানের সামনে রেখে দিন। বরফের জন্য ফ্যানের হাওয়া ঠান্ডা হবে। সারা ঘরে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়বে।

৬) অতিরিক্ত আসবাব পত্র সরিয়ে ফেলুন: ঘর থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে ফেলুন। ঘর যত ঘিঞ্জি হবে, তত গরম বাড়বে। ফাঁকা ঘরেই হাওয়া চলাচল ভাল হবে। গরমও কমবে।

৭) গাছের ব্যবহার: ঘরে গাছ রাখলেও গরমের দিনে বেশ আরাম পাওয়া যায়। জানলার ধারে সাজিয়ে রাখতে পারেন গাছগুলি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়