,

কুড়িগ্রামে জোড়া কন্যা শিশুর জন্ম

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : কুড়িগ্রামের জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাসরিন বেগম (২৫) নামে এক নারী। গতকাল সোমবার রাতে কুড়িগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়।

নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী। রানা মিয়া একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার হিসেবে কাজ করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিন বেগমকে গত সোমবার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া যমজ শিশুর জন্ম দেন তিনি। মা ও জোড়া লাগানো শিশুরা এখন পর্যন্ত সুস্থ আছেন।

চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে এ বিষয় দুই কন্যা শিশুর বাবা রানা মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ জানান, বাংলাদেশে ২-৩টি জোড়া লাগানো শিশুর অপারেশন হয়েছে। তার মধ্যে একটি শিশুর অপারেশন সফল হয়েছে। শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিলেই সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯