,

মুখের কালো দাগ ও লোম তুলতে যেভাবে মাখবেন ডাল

news-image

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের কালো দাগ-ছোপ তুলতে কতজনই না কতকিছু ব্যবহার করেন। তবে ত্বক সুস্থ রাখতে রাসায়নিক উপাদানযুক্ত প্রসাধনী ব্যবহার না করে বরং প্রাকৃতিক ও ভেষজ উপকরণে ভরসা রাখুন।

এক্ষেত্রে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে মসুর ডাল। ত্বকের কালচে দাগ থেকে শুরু করে মৃত কোষ পরিষ্কার ও লোম উঠাতেও সাহায্য করে মসুর ডাল।

এমনকি ত্বকের বয়সের ছাপ দূর করে ও উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে মসুর ডাল। ত্বক শুষ্ক হয়ে গেলেও মসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। জেনে নিন ত্বকের নানা সমস্যায় কীভাবে ব্যবহার করবেন মসুর ডাল?

>> আপার লিপ বা গালে অনেক নারীরই অতিরিক্ত লোম থাকে। অনেকেই এজন্য ওয়াক্সিং থেকে শুরু করে বিভিন্ন উপায় অবলম্বন করে লোম তোলেন। এক্ষেত্রেও কিন্তু মসুর ডাল বেশ উপকারী।

এজন্য এক চা চামচ মসুর ডাল বাটার সঙ্গে এক চা চামচ বেসন, এক চা চামচ চালের গুঁড়া আর কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে মুখে মাখুন। ফেসপ্যাকটি শুকিয়ে স্ক্রাবিং করে তুলে ফেলুন। দেখবেন লোম উঠে যাবে।

>> ত্বকের মৃত কোষ দূর করতে মসুর ডাল বাটার সঙ্গে ২ চা চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তার পর ২ মিনিট ঘষে ঘষে মালিশ করুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের শুষ্কতা দূর হবে, ত্বক কোমল ও নরম থাকবে।

>> ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বাড়াতে মসুর ডালের ভূমিকা অনেক। এজন্য ৩ টেবিল চামচ মসুর ডাল বাটা, ৩ টেবিল চামচ টকদই ও একই পরিমাণ বেসন ভালো করে মিশিয়ে নিন।

এতে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন শুকানো পর্যন্ত। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে দ্বিগুণ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়