,

গুঁড়া দুধে ঝটপট তৈরি কালোজাম

news-image

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি খেতে কে না পছন্দ করেন! আর তা যদি হয় কালোজাম তাহলে তো কথায় নেই! যদিও কমবেশি সবাই মিষ্টির দোকান থেকেই কালোজাম কিনে খান, তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন। তাও আবার খুব সহজেই। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. গুঁড়া দুধ ১ কাপ
২. ঘি ১ টেবিল চামচ
৩. সুজি ১ টেবিল চামচ
৪. ময়দা ২ টেবিল চামচ
৫. বেকিং পাউডার ১ চা চামচ
৬. লাল ফুড কালার ৩/৪ ফোঁটা ও
৭. তরল দুধ পরিমাণমতো।

পদ্ধতি

তরল দুধ ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিন। এবার গুঁড়া দুধের মিশ্রণের সঙ্গে অল্প অল্প তরল দুধ দিয়ে মাখিয়ে নরম একটা ডো তৈরি করে নিন। ডো একটু নরম করে করতে হবে। না হলে কিছুক্ষণ পরই দুধের ডো শক্ত হয়ে যাবে।

এবার ডো রেখে সিরা তৈরি করে নিন। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে এক কাপ চিনি ও আড়াই কাপ পানি দিয়ে জ্বাল দিতে হবে। সিরা বেশি ঘন করার দরকার নাই। পাতলা সিরা হলেই চলবে।

হাতে সামান্য ঘি মাখিয়ে এবার পরিমাণমতো দুধের ডো নিয়ে পছন্দমতো আকৃতিতে মিষ্টি তৈরি করে নিন। মিষ্টিগুলো বেশি বড় করে বানানো যাবে না। কারণ ভাজার সময় মিষ্টি ফুলে উঠতে পারে। ১ কাপ দুধে ৯-১০টি মিষ্টি হবে।

সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে তা ভেজে নিতে হবে। এরপর মিষ্টিগুলো যখন গাঢ় বাদামিরঙা হবে তখনই তেল থেকে উঠিয়ে ঠান্ডা করার জন্য প্লেটে রেখে দিন।মিষ্টি পুরোপুরি ঠান্ডা হলে গরম সিরায় দিয়ে দিতে হবে।

ঠান্ডা হওয়ার আগে সিরায় দিলে মিস্টিগুলো চুপসে যেতে পারে। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে ১০ মিনিট মিষ্টিগুলো ঢেকে জ্বাল দিন। এই ১০ মিনিটের মধ্যে একবারও ঢাকনা সরানো যাবে না।

১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো সিরাতে দিয়ে ঢেকে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর মিষ্টিগুলো উঠিয়ে মাওয়ায় গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে গুঁড়া দুধের কালোজাম।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম