,

জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যাওয়া আসামি ৮ বছর পর গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকা থেকে ১৭ মামলার এক আসামি এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল মোমিন (৫৫) এবং তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামে। কোহিনুরও একটি মামলার আসামি।

রোববার বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার দুটি মামলায় ২০১২ সালে আবদুল মোমিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে তিনি স্ত্রীকে নিয়ে আত্মগোপনে চলে যান।

সোনাগাজী মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার ১৭টি মামলা হয় আবদুল মোমিনের বিরুদ্ধে। তার স্ত্রী কোহিনুর বেগমের বিরুদ্ধে একটি মামলা হয়। এর মধ্যে ২০১৪ সালে আদালত মোমিনকে তিনটি মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়। অন্য মামলাগুলোতেও স্বামী ও স্ত্রী দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এসআই জাহাঙ্গীর আলম আরও বলেন, মোমিন প্রায়ই স্থান পরিবর্তন করায় তাকে আটক করতে পুলিশের বেগ পেতে হয়েছে।

সোমবার মোমিন ও তার স্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান