,

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বরগুনার মেয়র

news-image

বরগুনা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বরগুনার পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা-পুরাকাটা মহাসড়কের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে পুরাকাটা মহাসড়ক হয়ে ফেরীঘাটের দিকে যাচ্ছিলো পৌর মেয়রকে বহনকারী গাড়িটি। গাড়িটি মস্তুকটানা এলাকায় আসলে দুইজন বাইসাইকেল আরোহী রাস্তার মধ্যে চলে আসে। তাদেরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের একটি খালে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মেয়র ও তার সফরসঙ্গীদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কামরুল আহসান মহারাজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

বরগুনা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. তারেক হাসান বলেন, মেয়রকে আমি আর সহকারী সার্জন মাহবুব দেখেছি। মহারাজের কলার বন্ড ভেঙে গিয়েছে, চোখেও আঘাত লেগেছে। দুর্ঘটনার সময় তার বুকে ভীষণ চাপ লাগে, তাই তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিক মেয়রকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছি। তার সাথে থাকা বাকিরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি