বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া দুই ময়েশ্চারাইজারে ত্বক থাকবে ভালো

news-image

নিউজ ডেস্ক : ত্বকের যত্নে ময়েশ্চারাইজার করা দরকার সারা বছর। নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করলে ত্বক নরম ও সুন্দর থাকে। চলুন জেনে নিই কীভাবে ঘরেই তৈরি করা যায় ময়েশ্চাইজার।

১. ত্বকের যত্নে নারিকেল তেল খুবই উপকারী। ময়েশ্চারাইজার তৈরি করতে পরিমাণ মতো নারকেল তেল গরম করে নিন। কয়েকটা নিমপাতা বেটে নারকেল তেলের সঙ্গে মেশান। এবার তাতে দুই চা চামচ ল্যাভেন্ডার অয়েল ও পাঁচটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ছেঁকে একটি বোতলে ঢেলে রাখুন। ব্যবহার করুন প্রয়োজন মতো।

২. ত্বকের যত্নে অ্যালোভেরার জেল ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে। কিন্তু ঘরে অ্যালোভেরার ময়েশ্চারাইজার বানিয়ে নিতে পারেন আপনিও। এর জন্য প্রথমেই অ্যালোভেরা পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার পর দুই চা চামচ গ্লিসারিন, তিনটি ভিটামিন ই ক্যাপসুল মেশান। কয়েক ফোঁটা মধু ও তিন চামচ গোলাপজল দিয়ে ভালো করে নেড়ে ব্যবহার করুন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল