,

রংপুরে বিশেষ কার্ডে ২ লাখ ৮৩ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য সামগ্রী

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরের আট উপজেলা, তিন পৌরসভা ও রংপুর সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৮৩ হাজার ৩১২ জন উপকারভোগী পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী দেওয়া হবে। সারাদেশের মতো রংপুরেও বিশেষ কার্ডের (ফ্যামিলি কার্ড) মাধ্যমে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। এজন্য উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে সরকার ভর্তুকি দিয়ে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় করা হবে। এরই অংশ হিসেবে রংপুরে ২০ মার্চ থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। উপকারভোগীদের মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকার ৯৮ হাজার ৭৮২, বদরগঞ্জ, হারাগাছ ও পীরগঞ্জ পৌরসভা এলাকার ৬ হাজার ৭৩৫ এবং আট উপজেলার ১ লাখ ৭৭ হাজার ৭৯৫ পরিবার উপকারভোগীর তালিকায় থাকছে। এর তালিকায় করোনাকালীন ৯৮ হাজার উপকারভোগীসহ নতুন আরো ১লাখ ৮৫ হাজার ৩১২ জন রয়েছে।

এই কার্যক্রমে ফ্যামিলি কার্ডধারী প্রত্যেক উপকারভোগী রমজান মাস শুরু আগে (২০-৩০ মার্চ) আগে প্রথম ধাপে এবং রমজান মাস শুরুর মাঝামাঝি দ্বিতীয় ধাপে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল পাবে। এ ছাড়া রমজানের মধ্যে দুই কেজি করে ছোলা পাবেন। জেলার ২২২টি স্পটে ১৩৫ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য সামগ্রী ৪৬০ টাকা প্যাকেজ মূল্যে টিসিবির বিক্রয় করা হবে। বিক্রয় পণ্যের মধ্যে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও ছোলা রয়েছে। এর মধ্যে চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা ও ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এই কার্যক্রম মনিটরিং করতে ১১১টি ট্যাগ টিম দায়িত্বে থাকবেন। জেলা প্রশাসক আসিব আহসান আরও বলেন, নির্ধারিত মানদÐের (নি¤œ আয়ের মানুষ) ভিত্তিতে উপকারভোগী বাছাইয়ের মাধ্যমে একটি তালিকা প্রণয়ন করে টিসিবির পণ্যসামগ্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা হবে।

জেলায় ১৩৫ টিসিবির ডিলারের মাধ্যমে ইতোমধ্যে ৩৫৫.৫৯০ মে. টন করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল এবং ছোলার কার্যক্রম এবং উপকারভোগীর তালিকা প্রণয়ন কার্যক্রম সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে চলমান রয়েছে।

উদ্বোধনী দিনে জেলার ২৪টি স্পটে ২৬ হাজার ৮৯৯টি উপকারভোগী পরিবারকে এসব পণ্য সামগ্রী দেওয়া হবে। রোববার সকালে কাউনিয়া উপজেলায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা প্রশাসন ও টিসিবির কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না