,

জেনে নিন চা পাতার হরেকরকম ব্যবহার

news-image

অনলাইন ডেস্ক : চা তৈরি করার পর অনেকেই পাত্রে জমে থাকা চা পাতা ডাস্টবিনে ফেলে দেন। আবার অনেকে এ চা কাজে লাগান গাছের সার হিসেবে। তবে সার ছাড়া আরও অনেক কাজে লাগে চা পাতা। চলুন তবে জেনে নেওয়া যাক ব্যবহার করা চা পাতা আরও যেসব কাজে লাগে।

১) সারাদিন কম্পিউটারের সামনে থাকেন? সিদ্ধ হওয়া চা পাতা ভালো করে ঠান্ডা করে নিন। একটা পরিষ্কার কাপড়ে তা নিয়ে চোখে হালকা করে ঠান্ডা সেঁক দিন, দেখবেন চোখের ক্লান্তি দূর হবে।

২) বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে ফের সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।

৩) চায়ের পাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিলে উপশম হয়।

৪) ব্রণের সমস্যায় ভুগছেন? ব্যবহার হওয়া চা কিছুক্ষণ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি তুলা ভিজিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে অন্তত তিনদিন এমনটা করুন, দেখবেন সমস্যা দূর হবে।

৫) জুতোয় দুর্গন্ধ হচ্ছে? গ্রিন টির পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতোর ভেতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে দেখবেন জুতোর দুর্গন্ধ দূর হয়ে গেছে। ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজে মধ্যে রাখুন, এতে করে ফ্রিজ ফ্রেশ থাকবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়