,

মিষ্টান্নে রাখতে পারেন আপেলের রাবড়ি

news-image

নিউজ ডেস্ক : নিরামিষ হোক বা আমিষ, অনেকেরই শেষ পাতে মিষ্টি ছাড়া চলে না। এছাড়াও অতিথিদের মিষ্টি মুখ করাতে আমরা বিশেষ কিছু করতে চাই। সেক্ষেত্রে বানিয়ে ফেলতে পারেন আপেলের রাবড়ি।
রেসিপিটি বানাতে যা যা লাগবে-

বড় আপেল ৩টি

দুধ ২ লিটার

ছোট এলাচ গুঁড়ো এক টেবিল চামচ

খেঁজুর এক কাপ

পানি আধ কাপ

ভাঙা কাজু বাদাম তিন টেবিল চামচ

কিশমিশ তিন টেবিল চামচ

পেস্তা দুই চা চামচ

যেভাবে বানাবেন

প্রথমে আপেলগুলি সমান মাপে কেটে নিন। খেজুরে বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।

এবার মাঝারি আঁচে কড়াইয়ে দুধ গরম করতে বসান। যতক্ষণ না পর্যন্ত দুধ ঘন হচ্ছে, তা নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে খেঁজুর, চিনি ও সামান্য পানি দিন। কয়েক বার নাড়াচাড়া করে এলাচের গুঁড়ো ও আপেলের টুকরোগুলি দিয়ে ফুটতে দিন।

দুধ ফুটে ঘন হয়ে এলে কাজুবাদাম, কিশমিশ আর পেস্তা দিয়ে দিন। দুধ ফুটে একেবারে জমাট বেঁধে এলে আঁচ বন্ধ করে ঠাণ্ডা করতে দিন। ঘরের তাপমাত্রায় এলে ফ্রিজে ঢুকিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন।

খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার আপেলের রাবড়ি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়