,

সুজির রেইনবো হালুয়ার রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : হালুয়া খেতে কে না পছন্দ করেন। আর তা যদি হয় সুজির হালুয়া তাহলে তো কথায় নেই! বিভিন্ন উপায়ে রান্না করা যায় সুজির হালুয়া। কেউ কেউ তরল হালুয়া খেতে পছন্দ করেন, আবার অনেকেই বরফি আকারে সুজির হালুয়া খেতে ভালোবাসেন।

যারা সুজির বরফি হালুয়া খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলেই তৈরি করতে পারেন রেইনবো হালুয়া। এই হালুয়া দেখতেও যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন সুজির রেইনবো হালুয়া। রইলো রেসিপি-

উপকরণ

১. ভাজা সুজি ১কাপ
২. চিনি ৩ টেবিল চামচ
৩. ঘি ৪ টেবিল চামচ
৪. পানি ১ কাপ ও
৫. ফুড কালার কয়েক ফোঁটা (সবুজ)

পদ্ধতি

পানিতে সুজির সঙ্গে চিনি মিশিয়ে চুলায় অল্প আঁচে জ্বাল দিতে হবে। কিছুক্ষণ জ্বাল দিলেই সুজি ঘন হয়ে যাবে। তখন একটু ঘি ও ফুড কালার মিশিয়ে দিন।

হালুয়া ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসলে আবার একটু ঘি দিয়ে নেড়ে নামিয়ে ফেলতে হবে। একইভাবে সব রঙের আলাদা আলাদা হালুয়া বানিয়ে নিতে হবে।

তারপর ঘি ব্রাশ করা ট্রেতে হালুয়া ঢেলে দিতে হবে। সুজির হালুয়া হতে বেশি সময় লাগে না। তাই একটি হালুয়া ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আরেকটা হালুয়া তৈরি করে সেটার উপরে ঢেলে চামুচ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন।

হালুয়া একটার উপর আরেকটা দিয়ে চামচ দিয়ে হালকা করে চাপ দিয়ে সমান করতে হবে। তাহলে ভেতরে ফাঁকা হয়ে থাকবে না আবার সহজেই জোড়া লেগে যাবে।

এবার ফিজের নরমামে সুজির হালুয়ার ট্রে রেখে দিন ঘণ্টাখানে। এরই মধ্যে হালুয়া সেট হয়ে যাবে। এরপর ফ্রিজ থেকে নামিয়ে ইচ্ছেমতো আকৃতিতে কেটে নিন হালুয়া।

ব্যাস তৈরি হয়ে গেলে সুজির রেইনবো হালুয়া। উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন এই হালুয়া।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬