,

ঘর পেলেন গোয়ালঘরে ঠাঁই নেওয়া সেই মকবুল

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে মাথা গোজার ঠাঁই হলো বরগুনার বেতাগীতে অন্যের গোয়ালঘরে বাস করা ৭৫ বছরের বৃদ্ধ মকবুল হাওলাদার ও তার ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে মিমের।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা এবং বরগুনার বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবিরের উদ্যোগে পাকা ঘর পেয়েছেন তারা। আজ শুক্রবার ঘরটি মকবুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

মকবুল হাওলাদারের চার ছেলে, তারা ঢাকায় কাজ করেন। তারা কেউ বাবার খোঁজ করেন না। বিপত্নীক মকুবলের একমাত্র সহায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী মেয়ে। জীবিকার অন্বেষণে অসুস্থ শরীর নিয়ে লাঠির সাহায্যে মেয়ের কাঁধে ভর করে গ্রামে গ্রামে ভিক্ষা করেন মকবুল। গত বর্ষায় তার কুঁড়ে ঘরটি ভেঙে যায়। সেই থেকে মেয়েকে নিয়ে তিনি ঠাঁই নেন প্রতিবেশি খালেক হাওলাদারের গোয়ালঘরে।

মকবুলের দুর্দশার এ খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার। তিনি তাৎক্ষণিক মকবুলের পাশে দাঁড়ানোর, তাকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির। তিনি ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ প্রসঙ্গে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে আমরা সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গণমাধ্যমে খবর দেখে আমরা সিদ্ধান্ত নিই যে পুনাকের উদ্যোগে আমরা ওই বৃদ্ধ ও তার মেয়ের পাশে দাঁড়াবো। আজ আমরা তাকে একটি ঘর করে দিতে সক্ষম হয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য