,

১৫ মিনিটেই তৈরি হবে চকোলেট ব্রাউনি কুকি

news-image

নিউজ ডেস্ক : শিশু থেকে বয়স্ক ব্যক্তি, কুকি খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু অনেকেই ভাবেন কুকি বানানো বুঝি খুব শক্ত, কিন্তু এই ধারণা মোটেও ঠিক নয়। যদি হাতে থাকে মিনিট পনেরো-কুড়ি সময়, তবে মাত্র পাঁচটি উপকরণেই বানিয়ে ফেলা যেতে পারে চকোলেট ব্রাউনি কুকি।

উপকরণ—

১। মাখন: ৭০ গ্রাম, (গলানো)

২। চিনি: ১৫০ গ্রাম, গুঁড়া

৩। চকোলেট: ১৫০ গ্রাম, (গলানো)

৪। ডিম: ২টি

৫। কোকো পাউডার: ৩০ গ্রাম

প্রণালী—

১। চিনি ও মাখন আগে ভাল করে ফেটিয়ে নিতে হবে। যত ক্ষণ না পর্যন্ত এই মিশ্রণ সাদা হয়ে আসছে, তত ক্ষণ ফেটিয়ে যেতে হবে।

২। এর পর তাতে ডিম দিয়ে দিন। আবার ফেটিয়ে দিয়ে দিন চকোলেট। সবার শেষে দিন কোকো পাউডার।

৩। মিশ্রণটি তৈরি হয়ে গেলে বেকিং ট্রেতে একটি চামচের সাহায্যে মাঝে যায়গা ছেড়ে ছেড়ে কুকির আকারে সাজিয়ে দিন। বেকিং ট্রেতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন, যাতে কুকিগুলি আটকে না যায়।

৪। সবশেষে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ১৫ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে চকোলেট ব্রাউনি কুকি!

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়