,

করোনার নতুন ধরন কতটা বিপজ্জনক?

news-image

লাইফস্টাইল ডেস্ক : করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই একেক সময় এটি নিজের রূপ পরিবর্তন করেছে। প্রথমে ওমিক্রনকে সবাই সাধারণ হিসেবে নিলেও পরে অবশ্য এই ভ্যারিয়েন্টের মাধ্যমেই করোনার তৃতীয় ঢেউ আঘাত হানে বিশ্বে।

সেই ধাক্কা কাটিয়ে উঠে ফের যখন স্বাভাবিক হচ্ছে জনজীবন, এ সময় আবার ইজরায়েলে মিললো করোনার আরও এক প্রজাতির খোঁজ।

ইজরায়েল সরকার এরই মধ্যে এই স্ট্রেন নিয়ে সতর্ক করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সরকারিভাবে এখনো কিছু জানা যায়নি। খুব শিগরিই তারা এই প্রজাতি নিয়ে বিবৃতি দিতে পারে বলে জানা গেছে।

করোনার নতুন এই স্ট্রেন ওমিক্রনেরই একটি মিউটেটেড প্রজাতি। ওমিক্রনের বিএ১ ও বিএ২ উপধরন মিলে এই নতুন স্ট্রেনটি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, স্ট্রেনটি বিশ্বের গবেষকদের কাছেও অজানা। এই প্রজাতি ইজরায়েলেই তৈরি হয়েছে বলে জানা গেছে। সেখানকার বিমানবন্দরে দুই যাত্রীর দেহে করোনার নতুন প্রজাতি পাওয়া যায়।

কী কী উপসর্গ থাকছে নতুন এই ধরনে?

অল্প জ্বর, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা প্রাথমিক লক্ষণ। এছাড়া কোভিডের যা যা উপসর্গ আছে প্রায় সবগুলোই এ ধরনেও দেখা যাচ্ছে। তবে এই স্ট্রেনের জন্য শরীরে যে কষ্ট দেখা দিচ্ছে তা সাময়িক ও নিরাময়যোগ্য। এজন্য বড় কোননো চিকিৎসার প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে।

তবে নতুন এ ধরনের মধ্য দিয়ে কোনো তরঙ্গ সৃষ্টি হতে নাও পারে, এমনটাই বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে চিন ও দক্ষিণ কোরিয়াতে আবারও নতুন করে কোভিড প্রকোপ বেড়েছে। তবে সেখানেও নতুন এই ধরন শনাক্ত হয়েছে কি না তা এখনো জানা যায় নি।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬