বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা রোগের দাওয়াই হতে পারে কাঁঠাল

news-image

নিউজ ডেস্ক : গ্রীষ্মের প্রখর তাপদাহ যতই বেদনাদায়ক হোক, ফলাহারের জন্য এই ঋতুর কোনও তুলনা নেই। সুস্বাদু ফলের জোগান মেলে গরমকালেই। তবে আম, লিচু নিয়ে বড্ড বেশি মাতামাতি হয়। কাঁঠাল যেন পড়ে থাকে বঞ্চিতদের দলে। অথচ কাঁঠাল হল স্বাস্থ্যগুণে ভরপুর একটি ফল। রোগব্যাধি ঠেকিয়ে রাখতে এর জুড়ি মেলা ভার।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখে: কাঁঠালে প্রচুর মাত্রায় প্রোটিন ও ফাইবার থাকে। এই দুই উপাদানের উস্থিতির কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই ফল বেশ উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: উচ্চমানের অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে এই ফলে। এতে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া, ক্যানসার ও টিউমারের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে। ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকিও কমায় কাঁঠাল।

হাড়ের স্বাস্থ্য ভাল রাখে: কাঁঠালে উচ্চ মাত্রায় ক্যালশিয়াম থাকে। তা হাড় মজবুত রাখে। এতে উপস্থিত ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম শরীরকে বেশি মাত্রায় ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে।

অনিদ্রার সমস্যা দূর করে: অতিরিক্ত কাজের চাপ, মানসিক অবসাদের কারণে অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। কাঁঠাল কিন্তু এই সমস্যা দূর করতে পারে। এই ফলে ভাল মাত্রায় ম্যাগনেশিয়াম থাকে। তা স্নায়ুগুলিকে শান্ত রাখে। ফলে ঘুম ভাল হয়।

হজমশক্তি বাড়ায়: কাঁঠাল ফাইবারসমৃদ্ধ ফল হওয়ায় পেট পরিষ্কার রাখে এবং হজমশক্তি বাড়ায়। বিপাক হার বাড়াতেও এই ফল বেশ উপকারী। এই ফল খেলে তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা