,

স্ট্রোকের ঝুঁকি কমায় শুকনো মরিচ

news-image

নিউজ ডেস্ক : শুকনো মরিচের উপকারিতা নেই বলেই আমরা শুনে আসছি। অনেকের ধারণা, বেশি শুকনো মরিচ খেলে পেটের অসুখ হয়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে- হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন শুকনো মরিচ খাওয়া যেতে পারে। চলুন জেনে নিই শুকনো মরিচের পাঁচটি গুণ সম্পর্কে-

১. রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যাপক কাজ করে শুকনো মরিচ। এটি কোলেস্টেরল কমায়, অনুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ধমনীকে প্রসারিত করে। যার ফলে কমে রক্তচাপ। কমে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকিও।

২. শুকনো মরিচে আছে ভিটামিন এ, যা চোখের জন্য খুব উপকারী। এটি চোখের রেটিনার কোষের ক্ষয় আটকায়। দৃষ্টি শক্তি বাড়াতেও সাহায্য করে।

৩. বাতের ব্যথায় শুকনো মরিচ দারুণ কাজ দেয়। এই মরিচে থাকা ক্যাপসাইসিন যে কোনো ধরনের পেশীর ব্যথা, গাঁটের ব্যথা ও অস্টিও-আর্থারাইটিসের যন্ত্রণা কমায়। ঠাণ্ডা লেগে গলা ব্যথা করলেও শুকনো মরিচ খেলে উপশম পাওয়া যায়।

৪. শুকনো মরিচে থাকা ক্যাপসাইসিন যৌন উত্তেজনা বাড়িয়ে তোলে।

৫.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুকনো মরিচ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে। এই মরিচ খেলে নাক পরিষ্কার হয়। অন্ত্র, মূত্রনালী ও ফুসফুসে সংক্রমণের ঝুঁকিও কমায় শুকনো মরিচ। সর্দি-কাশিতে এটি খুবই উপকারী।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়