,

অ্যালার্জি থেকে সুস্থ থাকতে যে সবজি খাবেন

news-image

নিউজ ডেস্ক : শীত বিদায় নিলেও বাজারে রয়ে গেছে শীতকালীন কিছু সবজি। যেমন গাজর, ফুলকপি, পেঁয়াজকলি, ব্রকোলি। বাজারে ব্রকোলির দেখা মেলে মূলত শীতকালেই। তবে ইদানীং সারা বছরই বিভিন্ন মৌসুমের সবজি পাওয়া যায়। তেমনই বছরের অন্যান্য সময়েও কম-বেশি ব্রকোলি পাওয়া যায়। ব্রকোলি যেমন স্বাদের খেয়াল রাখে তেমনই যত্ন নেয় শরীরেরও।

শরীর ভাল রাখতে কেন উপকারী ব্রকোলি?

১) ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। অন্যান্য সবজি বা আনাজের তুলনায় এর ফাইবারের পরিমাণ বেশি। ফলে ব্রকোলি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের জন্য ব্রকোলি বেশ উপকারী।

৩) ব্রকোলিতে ভিটামিনের পরিমাণও অনেক বেশি। সব চেয়ে বেশি রয়েছে ভিটামিন সি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, সর্দি-কাশি নিরাময়ে নিয়মিত খেতে পারেন ব্রকোলি।

৪) মাঝে মাঝেই দুর্বল লাগে? শারীরিক দুর্বলতা কাটাতে ব্রকোলি অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। বিভিন্ন কারণে অনেক সময় রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গিয়ে থাকে। লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে ব্রকোলি।

৫) এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পটাশিয়ামের জুড়ি মেলা ভার। পটাশিয়াম সমৃদ্ধ ব্রকোলি রক্তচাপ বশে রাখতে সাহায্য করে।

৬) ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ব্রকোলি বিভিন্ন সংক্রমণ থেকেও শরীর সুরক্ষিত রাখে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসাবে কাজ করে। এ ছাড়াও ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেতেও ব্রকোলি দারুণ কার্যকরী। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না