,

ভোলায় জব্দ মজুদকৃত ৬২০০ লিটার ভোজ্যতেল

news-image

ভোলা প্রতিনিধি : ভোলা শহরের স্টেডিয়াম সড়কে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মজুদকারী ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করাও হয়েছে।

রোববার রাতে ওই সড়কের ইউসুফ মহলে অভিযান চালিয়ে মজুদকৃত এই তেল উদ্ধার করে প্রশাসন। এসময় জব্দ তেলসহ গোডাউনটি সিলগালা করে মজুদকারীর জরিমানার রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকিব ওসমান।

ভোলা জেলার কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ মহল নামে একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৫ হাজার ৯০৪ লিটার সয়াবিন, ৮০ লিটার সানফ্লাওয়ার ও ২১৬ লিটার সরিষার তেলসহ মোট ৬ হাজার ২০০ লিটার ভোজ্য তেল পাওয়া যায়। তেল মজুদ রাখার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকিব ওসমান ডিলার রাশেদুল আমিনকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১ এর-ক) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি মজুদ তেলসহ গোডাউটি সিলগালা করে দেন।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে ডিলার রাশেদুল আমিন এসব তেল বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য