,

মোবাইলে লুডু খেললে গুনতে হবে জরিমানা, চেয়ারম্যানের নোটিশ

news-image

বরিশাল ব্যুরো : বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে মোবাইল ফোনে বাজি ধরে লুডু, ক্যারম বা তাস খেললে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম। একই সঙ্গে যেসব দোকানে এসব খেলা হবে, সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল শনিবার রাতে ইসলামী আন্দোলনের এই চেয়ারম্যান এ নির্দেশনা জারি করেন। কঠোর বার্তা দিয়ে জারি করা এই নোটিশ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে সাঁটানো হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ইউনিয়নের কোনো দোকান বা স্থানে বসে স্মার্টফোন বা লুডুর কোটের দ্বারা লুডু, ক্যারম বোর্ড বা তাসের মাধ্যমে জুয়া খেলা এবং মাদক সেবনরত অবস্থায় যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে দোকানে খেলা চলবে, সেটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

ইউপি চেয়ারম্যানের এই সিদ্ধান্তকে যুগোপযোগী উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সন্ধ্যার পর থেকে এলাকার কিশোর- যুবকরা গভীর রাত পর্যন্ত দলে দলে ভাগ হয়ে দোকানপাট এবং বিভিন্ন স্থানে বসে লুডু খেলে। মোবাইলে লুডু খেলার পাশাপাশি জুয়ায় আসক্ত হচ্ছে তারা।

চরমোনাই ইউপি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম বলেন, স্মার্টফোনে লুডু খেলে যুবকরা বিপথগামী হচ্ছে, তারা প্রথমে শখের বসে খেললেও পরে জুয়ায় আসক্ত হয়ে যায়। সামাজিক ও পারিবারিক অবক্ষয় রোধে এবং তরুণ সমাজকে রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি