,

স্বাস্থ্যকর চিকেন স্টু

news-image

নিউজ ডেস্ক : রোজ একঘেয়ে মুরগি রান্না খেতে কার ভালো লাগে? তাছাড়া স্বাস্থ্যের দিকটাওতো খেয়াল রাখা জরুরি। তাই এবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে মুরগি রান্নায় স্বাদে আনতে পারেন ভিন্নতা। বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর চিকেন স্টু। চলুন জেনে নিই চিকেন স্টু-এর রন্ধন প্রণালী।

উপকরণ

মুরগির মাংস ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি ১ কাপ

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ২ টেবিল চামচ

কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ

টমেটো কুচি আধ কাপ

নারকেলের দুধ ১ কাপ

লবণ স্বাদমতো

গোলমরিচ ১ চা চামচ

সাদা তেল ২ টেবিল চামচ

যেভাবে রান্না করবেন

প্রথমে মাংসে লবণ এবং গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। এরপর আদা, রসুন বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছেড়ে এলে মাংস দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ মতো লবণ দিন এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিনিট দশেক ঢেকে রাখুন।

কিছুক্ষণ পর ঢাকনা খুলে নারকেল দুধ মিশিয়ে দিন। ঝোল ফুটে উঠলে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

এবার গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের এই রেসিপি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়