,

চুল পড়া বন্ধ করুন ঘরোয়া উপায়ে

news-image

অনলাইন ডেস্ক : চুল পড়ে যাওয়াটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদিও প্রতিদিন চুল পড়ে যাওয়াকে স্বাভাবিক হিসেবেই ধরা হয়। কিন্তু বেশি চুল পড়লেই বিপদ। তবে চুল ধরে রাখতে ঘরোয়া কিছু উপায় আছে, যার সাহায্যে খুব সহজেই কমিয়ে ফেলতে পারেন এ সমস্যা। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো-

অ্যালোভেরা জেল : সপ্তাহে দুইদিন অ্যালোভেরা জেল লাগান চুলে। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শ্যাম্পু দিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। রেজাল্ট পাবেন সঙ্গে সঙ্গেই। চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।

মেহেদি ও সরিষার তেল : ২৫০ মিলি সরিষার তেলে ২০টি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই তেল।

পেঁয়াজের রস: চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস ভীষণ কার্যকর। পেঁয়াজের রস সরাসরি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

ডিমের কুসুম ও মধু : ডিমের কুসুম ফেটিয়ে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মেথি : আধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তেল : কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন ম্যাসাজ করুন চুলে। আগে সামান্য গরম করে নেবেন। ম্যাসাজ শেষে গরম তোয়ালে দিয়ে জড়িয়ে নিন চুল। ১৫ মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও ১০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল, জিরা ও মধু : ১/৪ কাপ অলিভ অয়েলে ১ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন ৫ ঘণ্টা। এরপর মিশ্রণটি ছেঁকে তেল আলাদা করে নিন। তেলে খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে দ্রুত কাজ হবে।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬