,

শিক্ষাসফরে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় শিক্ষাসফরে গিয়ে নদীতে ডুবে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লালদিয়া চরে স্কুলের বার্ষিক শিক্ষাসফরে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, কোস্টগার্ডের সহায়তায় ছেলেটির লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছেলেটির নাম সূর্য ঘোষ (১৩)। সে বরগুনা পৌরসভার কলেজ রোড এলাকার পিযুষ ঘোষের ছেলে। শহরের কলেজ রোডে সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে পড়তো সে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৬৫ জন শিক্ষার্থীকে নিয়ে বার্ষিক শিক্ষাসফরের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সকালে লঞ্চে করে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বলেশ্বর ও বিশখালী নদীর মোহনায় লালদিয়া সমুদ্র সৈকতে যায়। দুপুরের দিকে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সূর্যও নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নিখোঁজ হয়। আজ সকালে মাছ ধরতে গিয়ে বিশখালী নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয় দুই জেলে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি