,

দোলমা পোলাও

news-image

নিউজ ডেস্ক : পটল আলুর তরকারি বা পটল ভাজা খেয়ে পটলে অরুচি হলে পোলাওয়ের সঙ্গে জুটি বেঁধে পাতে পড়ুক নতুন রূপে। বানিয়ে ফেলুন দোলমা পোলাও।

নিষেধাজ্ঞায় রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠবে: পুতিন
উপকরণ

পটল: ২০ টি

ঘি: চার চা চামচ

মোরব্বা: ২৫০ গ্রাম

বাসমতী চাল: ২৫০ গ্রাম

বাদাম: ১২০ গ্রাম

পেস্তা: ৩০ গ্রাম

কিশমিশ: ১৫০ গ্রাম

দুধ: দু লিটার

চিনি: ২৫০ গ্রাম

কাগজি লেবু: দু টি

জাফরান: এক চা চামচ

গরম মশলা গুঁড়ো: এক চা চামচ

প্রণালী

প্রত্যেকটি পটলের খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিন। সাতটি পটল আলাদা করে কুচিয়ে রেখে দিন।

মোরব্বা, বাদাম ও পেস্তাগুলিও কুচি করে কেটে নিন।

এ বার ওই কুচিয়ে রাখা পটলগুলি সেদ্ধ করতে বসান। মিনিট পাঁচেক পরে আস্ত পটলগুলিও দিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে নামিয়ে জল নিংড়ে নিন।

কুচি করে কেটে রাখা বাদাম, মোরবা, পেস্তা আর সেদ্ধ পটল কুচি এক সঙ্গে মেখে একটি পুর বানিয়ে নিন। পুরটি আস্ত পটল সেদ্ধর মধ্যে ভরে সুতো বেঁধে দিন।

এ বার অন্য একটি পাত্রে দেড় কাপ জল, দারচিনি, চিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আঁচে বসান।

চিনি গলে এলে কিশমিশ, মোরব্বা, জাফরান, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে দিন। রস ঘন হয়ে এলে লেবুর রস দিন।

আরেকটি পাত্রে গি গরম করে তাতে তেজপাতা, এলাচ,দারচিনি, লবঙ্গ, অল্প কিশমিশ দিয়ে নাড়তে থাকুন।

সুন্দর গন্ধ বেরোলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। আরেকটু নাড়াচাড়া করে বাদাম-পেস্তা আর দুধ দিয়ে ঢেকে দিন।

খানিক বাদে ঢাকা খুলে জাফরান দিন। তিন-চার মিনিট অন্তর নাড়তে থাকুন।

চাল সেদ্ধ হয়ে এলে চিনির শিরা দিয়ে নামিয়ে নিন।

পোলাওয়ের উপর পটলের দোলমা, কিশমিশ, পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দোলমা পোলাও।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬