,

বাটার চিকেন কোফতা

news-image

নিউজ ডেস্ক : যারা বাড়িতে কাজ করতে করতে নির্বিঘ্নে পেট পুজোও সারতে চান, তাদের জন্য রইল জিভে জল আনা মুরগির মাংসের পদ বাটর চিকেন কোফতা।

উপকরণ

মুরগির মাংসের কিমা: ৫০০ গ্রাম

দুধ: আড়াই কাপ

পাউরুটির গুঁড়া: ২ কাপ

ডিম: ১টি

রসুন কুচি: ৮ কোয়া

পেঁয়াজ: ১টি, কুচিয়ে রাখা

আদা: কুচিয়ে রাখা

জিরা গুঁড়া: ১-১/২ চামচ

মরিচ গুঁড়া: ১-১/২ চামচ

গরম মশলা গুঁড়া: ৩-১/২ চামচ

টমেটো পিউরি: ১-২ কাপ

মাখন: গলানো, ২-৩ চামচ

ধনেপাতা, লেবু, লবন ও চিনি

প্রণালী

১। একটা বাটিতে, পাউরুটির গুঁড়া, ২ কাপ দুধ, ডিম, ৪ কোয়া কুচিয়ে রাখা রসুন, মাংসের কিমা এবং লবন, চিনি পরিমাণ মতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

২। ছোট, গোল কোফতা বানিয়ে অল্প তেলে ভেজে উঠিয়ে রাখুন।

৩। এ বার কড়াইতে রসুন ও অল্প তেলে দিন। ধীরে ধীরে যোগ করুন পেঁয়াজ, আদা ও বাকি রসুনটুকুও। একটু নেড়ে নিয়ে দিয়ে দিন জিরা গুঁড়া, লবন গুঁড়া, ২-১/২ চামচ গরম মশলা গুঁড়া, লবন, চিনি এবং টমেটো পিউরি। একটু কষে নিয়ে এই মিশ্রণ এক বার মিক্সিতে ঘুরিয়ে নিন।

৪। রান্নার পাত্র মাখন দিয়ে মাখিয়ে মিশ্রণটা ঢেলে দিন ১ চামচ গরম মশলা গুঁড়া এবং ১/২ কাপ দুধ সহ। মিশিয়ে নিয়ে কোফতাগুলি দিয়ে দিন। ঢাকা দিয়ে কম আঁচে রাঁধুন যত ক্ষণ না ফুটছে এবং কোফতা রান্না হয়ে আসছে।

৫। নামিয়ে নিয়ে উপর দিয়ে লেবুর টুকরো এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন বাটার চিকেন কোফতা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়