,

মটরশুঁটির শিক কাবাব

news-image

নিউজ ডেস্ক : কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছেন। কাবাবের কথা মনে হলেই মাথায় আসে গরু কিংবা মুরগির মাংসের কাবাব। যারা কাবাবের স্বাদে একটু ভিন্নতা খুঁজছেন, তারা বানাতে পারেন মটরশঁটির শিক কাবাবও। চলুন জেনে নিই কিভাবে তৈরি করা যায় মটরশুঁটির শিক কাবাব।

উপকরণ

মটরশুঁটি ৫০০ গ্রাম

কাঁচা মরিচ ৪টি

আদা বাটা আধ চা চামচ

রসুন বাটা আধ চা চামচ

বেসন দুই কাপ

কবাব মশলা গুঁড়ো এক চা চামচ

জিরে বাটা এক চা চামচ

কাঁচা মরিচ বাটা এক চা চামচ

দুধের সর চার টেবিল চামচ

মাখন দুই টেবিল চামচ

ডিম ১টি

যেভাবে তৈরি করবেন-

প্রথমে মটরশুঁটিগুলি সেদ্ধ করে নিন। সেদ্ধ মটরশুঁটির সঙ্গে বাকি সব উপকরণ একসঙ্গে মিহি করে মেখে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যাতে বেশি তরল না হয়ে যায়। মিশ্রণটি থেকে সমান মাপে কবাবের আকার করে নিন।

এবার প্রতিটি কবাব শিকে গেঁথে ওভেনে ঝলসে নিলেই তৈরি হয় মটরশুঁটির শিক কবাব। চুলাতেও ফ্রাই-প্যানে অল্প আঁচে আস্তে আস্তে করে উল্টে-পাল্টে বানাতে পারেন এই পদ।

মটরশুঁটির শিক কাবাব রুটি কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। খিচুরির সঙ্গেও দারুণ খেতে এটি।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬