,

কোলেস্টেরল থাকলেও খেতে পারেন সামুদ্রিক মাছ

news-image

নিউজ ডেস্ক : অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন। ট্রু কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল (হাইডেনসিটি লাইপোপ্রোটিন), এলডিএল(লোডেনসিটি লাইপোপ্রোটিন) এই চারটি মিলেই মূলত তৈরি হয় কোলেস্টেরল পরিবার।

অনেকের ধারণা চর্বি জাতীয় খাবার বা মাছ খেলে বোধহয় বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা। সব ক্ষেত্রে এ ভাবনা ঠিক নয়। আসলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে প্রত্যেকের শরীরের বিপাক হার। আবার কারও যদি ডায়াবিটিস থাকে, তাহলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কোলেস্টেরলের মাত্রা বাড়লে তা রক্তবাহের মধ্যে সঞ্চিত হয়। রক্তবাহকে সরু ও কঠিন করে ফেলে। রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। হৃদ্‌রোগের আশঙ্কা বাড়তে থাকে। প্রতি দিনের খাদ্যাভ্যাস কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে। গবেষণা বলছে, প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার খেলে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে।

‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর মতে, হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ফাইবার সমৃদ্ধ খাবার এবং শাকসবজি খাওয়া জরুরি। সেই সঙ্গে প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ রাখাটাও প্রয়োজন। কোলেস্টেরল থাকলে অনেকেই চর্বিযুক্ত মাছ এড়িয়ে চলেন। চর্বিযুক্ত হোক বা চর্বি ছাড়া উভয় প্রকার মাছেই স্যাচুরেটেড ফ্যাট খুব বেশি পরিমাণে থাকে না। বাড়তি সুরক্ষা নিতে মাছ খেতে না চাইলে এড়িয়ে যেতে পারেন।

তবে কোলেস্টেরল থাকলেও খেতে পারেন সামুদ্রিক মাছ। টুনা, স্যামন, বাংড়া— এ ধরনের সামুদ্রিক মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মূলত প্রদাহ বিরোধী। এ ছাড়াও সামুদ্রিক মাছ কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখার পাশাপাশি হৃদ্‌রোগের ঝুঁকিও হ্রাস করে। সপ্তাহে অন্তত ২২৬ গ্রাম সামুদ্রিক মাছ শরীরের পক্ষে ভাল। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়