,

মুগডালে মিক্স সবজি কারি

news-image

নিউজ ডেস্ক : গরম গরম রুটি বা পরোটার সাথে ফোঁড়নের দারুণ ফ্লেবারযুক্ত মুগডাল দিয়ে সবজি। ব্যস, নাস্তার টেবিলে আর কী চায়, বলুন তো? মুগডালে মিক্স সবজি কারি রান্নাটাও বেশ সহজ। হাতের কাছে যে সবজিগুলো আছে, তা দিয়েই ঝটপট করে এটি তৈরি করে নেয়া যায়। বাচ্চাদের জন্যও এটি বেশ উপযোগী কেননা ডালের প্রোটিন ও সবজির পুষ্টি দুটিই পাবে এই রেসিপিটি থেকে। তাহলে দেখে নিন মজাদার কারি রান্নার রেসিপিটি!

উপকরণ

মুগডাল ( শুকনো তাওয়াতে হালকা করে ভেজে নেয়া )- ১ কাপ

আলু কিউব করে কাটা- ১টি

বেগুন কিউব করে কাটা- ১টি

পেঁপে কিউব করে কাটা- ১/২ বাটি

আদা বাটা- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

মরিচের গুঁড়া– ১ চা চামচ

ঘি- ১ চা চামচ

তেল- ২ চা চামচ

গরম মসলার গুঁড়া- সামান্য

লবণ– টেস্ট অনুযায়ী

ফোঁড়ন/ তাড়কা দেয়ার জন্য

পাঁচফোঁড়ন- ১ টেবিল চামচ

তেজপাতা- ১টি

শুকনো মরিচ- ২/৩টি

প্রস্তুত প্রণালি

১) প্রথমে মুগডাল লবন দিয়ে সেদ্ধ করে তুলে রাখতে হবে।

২) একটি প্যানে তেল গরম করে তাতে আলু, পেঁপে আর বেগুন কিউব দিয়ে ভালোভাবে ভেজে নিন। লবন আর হলুদ গুঁড়া এই সময়ে দিয়ে দিতে পারেন।

৩) এবার আদা বাটাসহ বাকি মসলাগুলো দিয়ে সবজি ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিতে হবে।

৪) তারপর মুগডাল দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

৫) ৫ মিনিটের জন্য ঢেকে রান্না করুন যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়।

৬) অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পাঁচফোঁড়ন, তেজপাতা আর শুকনো মরিচ ভেজে নিন।

৭) মুগডালে মিক্স সবজি কারিতে এবার বাগাড় দেওয়ার পালা! তেলসমেত ফোঁড়ন ঢেলে দিন ডাল সবজিতে।

8) উপর থেকে কিছুটা ঘি ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ঘি দেয়াটা অপশোনাল, আপনি চাইলে নাও দিতে পারেন।

ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল, তাই না? এবার গরম গরম মুগডাল সবজির কারি সার্ভ করে দিন রুটি বা ভাতের সাথে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম