,

তেঁতো খাবারে রাখতে পারেন নিম-বেগুন রেসিপি

news-image

নিউজ ডেস্ক : তেঁতো খেতে পছন্দ করেন না অনেকেই। কিন্তু স্বাস্থ্যগুণের দিক থেকে বেশ কিছু খাবার রয়েছে, যা স্বাদে তেঁতো হলেও স্বাস্থ্য গুণে টেক্কা দিতে পারে অন্যান্য খাবারকে। বিশেষত, বসন্তকালে হাম ও বসন্তের মতো সমস্যা রোগ থেকে শরীরকে রক্ষা করতে অনেকেই পরামর্শ দেন তেঁতো খাবার খাওয়ার। সেজন্য আমরা অনেকেই তেঁতো রেসিপি বা খাবার রাখার চেষ্টা করি সবসময়। সেইরকমই একটি তেঁতো রেসিপি হলো- নিম বেগুন। চলুন জেনে নিই কীভাবে বানাবেন রেসিপিটি-

উপকরণ

১.বেগুন ১টি

২.নিম পাতা ১ আঁটি

৩.সর্ষের তেল পরিমাণ মতো

৪.নুন ও হলুদ পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তাতে এক চিমটি হলুদ দিয়ে দিন। ডুমো ডুমো করে কেটে নিয়ে এই জলে ভাপিয়ে নিন বেগুন।

এরপর একটি পাত্রে তেল গরম করে মিনিট পাঁচেক বেগুনগুলোকে অল্প ভেজে নিন। তারপর অপর একটি পাত্রে ভেজে নিন নিমপাতা। এবার বেগুন এবং নিম একসঙ্গে মিশিয়ে নিন। তার মধ্যে পরিমাণমতো হলুদ-লবণ দিয়ে ভালো করে মেশান।

পাঁচ মিনিট নেড়ে নিন। নিম পাতা ঝুরঝুরে হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়