,

রোগা হতে চান? ভরসা রাখতে পারেন ৩ ঘরোয়া পানীয়তে

news-image

নিউজ ডেস্ক : বর্তমান প্রজন্ম নিজেদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন। বিশেষ করে ওজন নিয়ে। ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেক পরিশ্রমও করে থাকেন অনেকে। সকাল হতেই জিমে যাওয়া। নামমাত্র খাওয়া। তবে নিয়মিত শরীরচর্চা আর অল্প খাওয়াদাওয়া করলেই ওজন কমে না। সব কিছুরই নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। শরীরের ওজন অনেকাংশে নির্ভর করে বিপাক হারের উপর। বিপাক হার কমলে ওজন বাড়ে। কিন্তু এমন কিছু পানীয় আছে যেগুলি বিপাক হার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করবে। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শরীরে যাবতীয় দূষিত বর্জ্য পদার্থ শরীর থেকে বার করে দিয়ে শরীর রাখবে ঝরঝরে। সেই জাদু পানীয় কোনগুলি?

জিরা ভেজানো পানি

কম ক্যালোরি যুক্ত জিরাতে রয়েছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য যা শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়াও জিরাতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ, সি, ম্যাঙ্গানিজের মতো উপকারী খনিজ পদার্থ। এক কাপ পানি এক চামচ গোটা জিরা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সামান্য দারচিনি মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। তার পর পানি ছেঁকে পান করুন। নিয়মিত এটি খেতে পারলে উপকার পাবেন।

আপেল সাইডার ভিনিগার

প্রতি দিন সকালে আপেল সাইডার ভিনিগার পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি টাইপ ২ ডায়াবিটিস, একজিমা, কোলেস্টেরলের মতো সমস্যাও নিরাময় হয়। পেটের অতিরিক্ত মেদ ঝরাতে আপেল সিডার ভিনিগার অপরিহার্য। এক গ্লাস গরম পানিতে এক চামচ আপেল সাইডার ভিনিগার ও মধু মিশিয়ে পান করতে পারেন। সপ্তাহে ৩-৪ দিন খেতে পারেন।

আমলকি ও জিরা

আমলকিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি৫, ভিটামিন বি৬, কপার, ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম। এই উপকারী উপাদানগুলি বিপাক হার বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আমলকি। এক কাপ গরম পানিতে আধ কাপ আমলকির রস ও অল্প পরিমাণে ভাজা জিরা গুঁড়া মেশান। মিশ্রণটি ভাল করে মিশিয়ে পান করুন। বাড়তি ওজন কমবে। শরীরও থাকবে সুস্থ। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়