,

স্বাদ বদলে ‘পাঁচফোড়ন মুরগি’

news-image

নিউজ ডেস্ক : মুরগির মাংস খেতে আমরা অনেকেই পছন্দ করি। তবে সবসময় একই স্বাদের খাবার কারোরই ভালো লাগে না। সেক্ষেত্রে রান্নায় আনতে পারেন ভিন্নতা, করতে পারেন স্বাদ বদল। ভোজনপ্রিয়রা তৈরি করতে পারেন ‘পাঁচফোড়ন মুরগি’। দারুণ স্বাদের এই রেসিপিটি চলুন শিখে নিই।
রেসিপিটি তৈরি করতে লাগবে-

১.মুরগির মাংস ৫০০ গ্রাম

২.সর্ষের তেল এক কাপ

৩.পেঁয়াজ বাটা এক কাপ

৪.আদা বাটা এক টেবিল চামচ

৫.রসুন বাটা এক টেবিল চামচ

৬.হলুদ গুঁড়ো এক টেবিল চামচ

৭.মরিচ গুঁড়ো এক চা চামচ

৮.ধনে গুঁড়ো এক চা চামচ

৯.জিরে গুঁড়ো এক টেবিল চামচ

১০.টক দই আধ কাপ

১১.শুকনো মরিচ ৪টি

১২.লবণ পরিমাণ মতো

১৩.চিনি স্বাদ মতো
কড়াই গরম করে তাতে সর্ষের তেল ঢালুন। তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনো মরিচ ফোঁড়ন দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাংসে একটি আলাদা পাত্রে ম্যারিনেট করে রাখতে হবে।

আবার কড়াই গরম করে তাতে টক দই এবং অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করার পর মিশ্রণটি ম্যারিনেট করে রাখা মাংসের সঙ্গে মিশিয়ে আধঘণ্টা রেখে দিন।

এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো মরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে কষিয়ে নিন।মশলা কষানো হয়ে এলে তাতে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে আবার কষাতে থাকুন। মাংস খানিক নরম হয়ে এলে ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করুন।

কিছুক্ষণ পর ঝোল গাঢ়ো হয়ে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার পাঁচফোড়ন মুরগি, খেতে পারেন রুটির সঙ্গেও।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়