,

ডিম ও দুধ ছাড়াই বানিয়ে ফেলুন কেক

news-image

নিউজ ডেস্ক : কেক খেতে কে না ভালবাসে! কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কেক তৈরিতে ব্যবহার করা হয় ডিম ও দুধ। ফলে যারা কোনও প্রাণিজ পদার্থ খান না, তাদের পক্ষে কেকের স্বাদ নেয়া বেশ সমস্যাজনক। কিন্তু জানেন কি খুব সহজেই দুধ ও ডিম ছাড়াও বানিয়ে ফেলা যায় সুস্বাদু কেক? রইল সে রকমই ‘গ্লুটেন ফ্রি ভিগান কেক’ তৈরির প্রণালী।

উপকরণ

কলা: ২টি

কোকো পাউডার: ১/৩ কাপ

পিনাট বাটার: ১/৩ কাপ

বেকিং সোডা: ছোট চামচের ১/২ চামচ

চিনি: ১ কাপ (গুঁড়া করা)
প্রণালী

১। একটি বাটিতে কলা এবং পিনাট বাটার নিয়ে নিন। ভাল কলা চটকে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন বাটার।

২। এর পর কলা ও বাটারের মিশ্রণে দিয়ে দিন গুঁড়া চিনি। আবারও ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন যাতে কোনও দলা না থাকে।

৩। কোকো পাউডার মেশানোর আগে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিন। বেকিং সোডা-সহ কোকো পাউডার ঢেলে দিন মিশ্রণে। ভাল করে মিশিয়ে নিন।

৪। একটি ছোট কেক তৈরির টিনে সামান্য তেল লাগিয়ে, তাতে ঢেলে দিন মিশ্রণটি। ১০-১২ মিনিট ধরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্ৰেডে বেক করুন। সময় হয়ে গেলে বার করে নিলেই তৈরি হয়ে যাবে গ্লুটেন ফ্রি ভিগান কেক।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়