,

রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হতে পারে আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকালে আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অঞ্চল ভেদে তাপমাত্রা গতকালের তুলনায় দিনে কিছু হ্রাস পেতে পারে। আগামী ৬ ঘন্টার জন্য ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এছাড়া অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি. বেগে ও অস্থায়ী ভিত্তিতে ৩০ থেকে ৪০ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। এ বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আজ ঢাকাসহ উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রাও হ্রাস পেতে পারে। তবে কয়েকদিন পর থেকে নিয়মিত তাপমাত্রা বাড়তেই থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য