,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল।

এদিকে, আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। কোনোরকম ঝুঁকি নিতে চান না টাইগাররা। প্রথম জয়ের ধারাটা ধরে রেখে আজই তারা সিরিজ নিশ্চিত করতে চান। অন্যদিকে, আফগানিস্তানও সিরিজ হাতছাড়া করতে রাজি নয়। আফগানদের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো। সে লক্ষ্য আজ তাদের একাদশে তিনটি বদল এনেছে সফরকারীরা। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে দলে এসেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪৫ রানে ৬ উইকেট হারানোর পরও অবিশ্বাস্য জয় পায় টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড জুটিতে আসে এই সাফল্য।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী