,

‘রকস্টার’র লুকে যশ ও নুসরাত

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। যার ঘোষণা আসে গত সপ্তাহে। সিনেমার নাম ‘রকস্টার’। এবার দেখা গেল তাদের ‘রকস্টার’ লুক।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রথম দিনের শুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই কাজ করেছিলেন যশ। পরদিনই হাজির হন নুসরাত ফারিয়া। এবার প্রকাশ্যে এলো এই সিনেমায় দু’জনের প্রেমের দৃশ্য। যেখানে ‘রকিং’ পোশাকে হাজির হয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাটি থ্রিলার ঘরানার হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি। পর্দায় যা ফুটিয়ে তুলব আমি আর যশ। সেভাবেই শুটিং হচ্ছে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

প্রযোজক অরিন্দম দাস জানান, সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। বাংলার পাশাপাশি এটির হিন্দি সংস্করণও হবে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে কলকাতায় অভিষেক হয় তার। এরপর যৌথ প্রযোজনায় আরও ৫টি সিনেমা করেছেন তিনি। এগুলো হলো- ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’। আর টালিগঞ্জের সিনেমা ‘বিবাহ অভিযান’ এবং ‘বিবাহ অভিযান-২’ও করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না