,

জেদ্দায় সোনালী ব্যাংকের উদ্যোগে প্রবাসীদের ব্যাংকিং সেবা

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাস ও সোনালী ব্যাংক লিমিটেডের প্রতিনিধি অফিসের উদ্যোগে প্রবাসীদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়া হয়েছে। হোটেল হায়াত রাদওয়াহ-তে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কনসাল জেনারেল মো. নাজমুল হকের নেতৃত্বে এসব সেবা দেওয়া হয়।

সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের কর্মকর্তারা বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদানসহ প্রবাসীদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কথা শোনেন এবং সমাধান দেন।

এ সময় দূতাবাসের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি সাইফুল ইসলাম কার্যক্রম পরিদর্শন করেন। তারা শ্রমিকদের নানা সমস্যার কথা শোনার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাতে তাদের উদ্বুদ্ধ করেন। সরকারের বিভিন্ন ধরনের প্রণোদনার বিষয় উল্লেখ করে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সবার প্রতি অনুরোধও জানান তারা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি