,

বাড়িতেই বানিয়ে ফেলুন ভিটামিন সি সিরাম

news-image

অনলইন ডেস্ক : কোমল ও উজ্জল ত্বকের জন্য ভিটামিন সি-এর কোনও তুলনা নেই। ত্বকের যে কোনও সমস্যা সমাধানে এটি টনিকের মতো কাজ করে। ত্বকের শুষ্কভাব কমাতে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে ভিটামিন-সি।

বলিরেখা কমাতেও এটি দারুণ উপকারী। এই ভিটামিনে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা ত্বকের লালচে ভাব, ব়্যাশ, ব্রণ, জ্বালা দূর করতেও এই ভিটামিনের নেই কোনও জুড়ি।

যে কোনো টক জাতীয় ফলই ভিটামিন সি-এর পুষ্টিগুণে ভরপুর। সবুজ শাক-সবজিতেও পাওয়া যায় এই ভিটামিন। এ ছাড়াও কাঁচামরিচ, পুদিনা পাতা বা পার্সলে পাতাও ভিটামিন সি-এর ভাল উৎস। কেবল খাবারের মাধ্যমেই নয়, ত্বকের যত্ন নেয়ার জন্য ভিটামিন সি সিরামের ব্যবহার করেন।

রাতে ঘুমানোর আগে সারা মুখে কয়েক ফোঁটা ভিটামিন সি সিরাম লাগালেই ত্বকের সব সমস্যার সমাধান সম্ভব। তবে সকালে উঠে ভাল করে মুখ ধুয়ে ফেলতে ভুলবেন না যেন। বাড়িতে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই সিরাম।

কী ভাবে বানাবেন ভিটামিন সি সিরাম?

উপকরণ

১টি ভিটামিন ই ক্যাপসুল

১ চা চামচ গ্লিসারিন

১/৪ অ্যাসকরবিক অ্যাসিড পাউডার

২ চামচ গোলাপ জল

একটি কাচের শিশি ড্রপার যুক্ত
একটি কাচের শিশি নিন। শিশিতে অ্যাসকরবিক অ্যাসিডের গুঁড়ো নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে নিন। ভিটামিন ই ক্যাপসুলটা কাঁচি দিয়ে কেটে শিশির মধ্যে ঢেলে দিন। এরপর গ্লিসারিন মিশিয়ে দেবেন। এর পর ভাল করে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভিটামিন সি সিরাম।

তবে মুখে সরাসরি লাগানোর আগে হাতে লাগিয়ে দেখে নিন। যদি ত্বকে কোনও সমস্যা না হয় তবেই মুখে লাগাবেন। ত্বকে কোনও বিশেষ সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়