শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে অভিযানে গিয়ে হামলার শিকার ইউএনও

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে কিছু অসাধু জেলেরা। এ তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে উপজেলার পদ্মা এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এসময় প্রায় দেড় শতাধিক জেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। আহদের মধ্য পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- মৎস্য অফিসের স্টাফ আবু বক্কর সিকদার, মোহাম্মদ কামাল সিকদার, আলমগীর হাওলাদার, ফারুক আকন ও মোহাম্মদ রেজওয়ানের নাম জানা গেছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান জানান, আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরতর আঘাত রয়েছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ুন্ত কুমার অপু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্তে পুলিশ, কোস্টগার্ড, আনসার সদস্যসহ মৎস্য অফিসের শ্রমিকদের নিয়ে উপজেলার বলেশ্বর নদীতে মাছ ধরার নিষিদ্ধ জাল উদ্ধারের জন্য দুপুরের অভিযান চালানো হয়। এ সময় উপজেলার পদ্মা এলাকার স্লুইজের পাশের খাল থেকে মাছ ধরার অবৈধ জাল উদ্ধার করা হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করার জন্য দুপুর দেড়টার দিকে পদ্মা স্লুইজের খালের পাড়ে উঠানো হলে স্থানীয় জেলেরা প্রশাসনকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে হামলা চালায়। এসময় পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারাও আহত হন।

ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, অভিযানকালে মোবাইল কোর্ট শুরু করলে স্থানীয় এক শ্রেণির জেলে তাদের কাজে বাধা প্রদান করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল দল রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি