,

বিয়ে বাড়িতে কুয়ায় পড়ে নিহত ১৩

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে একসঙ্গে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিয়েবাড়িতে কয়েকজন মিলে একটি পুরোনো কুয়ার স্ল্যাবের ওপর বসেছিলেন। হঠাৎ স্ল্যাব ভেঙে কুয়ার ভেতরে পড়ে যান তারা। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর হাসপাতালে বিয়েবাড়ির সাজগোজে থাকা হতাহতদের স্বজনদের মাতম করতে দেখা গেছে। জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা খবর পেয়েছি, দুর্ঘটনাক্রমে একটি কুয়ায় পড়ে ১১ জন মারা গেছেন, আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় কিছু লোক ওই কুয়ার স্ল্যাবের ওপর বসে ছিলেন। ভারের কারণে স্ল্যাবটি ভেঙে পড়ে।’

পরে গোরখপুর জোনের এডিজি অখিল কুমার বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ ঘটনায় গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য