,

স্ত্রীকে নির্যাতনের মামলায় শিক্ষক স্বামী গ্রেপ্তার

news-image

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের মামলায় শিক্ষক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষকের নাম দীপক অধিকারী। তার বাড়ি সরবাড়ি গ্রামে এবং তিনি আস্কর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চার শিক্ষক। ভুক্তভোগী ওই নারীর নাম মনিকা হালদার। তার বাড়ি জোবারপাড় গ্রামে এবং তিনি নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক মো. মাজহারুল ইসলাম জানান, ১২ বছর আগে মনিকা হালদারের সঙ্গে আস্কর দীপক অধিকারীর বিয়ে হয়। বিয়েতে দেড় লাখ টাকার যৌতুক ঠিক হয়। বিয়ের পর থেকে মনিকা নিজের উপার্জিত অর্থ দীপকের হাতে তুলে দিলেও যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন দীপক অধিকারী। এরই মধ্যে দীপক রুমা সিকদার নামে একটি মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, স্ত্রী নির্যাতনের ঘটনায় এলাকায় সালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। সম্প্রতি এক সালিসে কয়েকজন প্রভাবশালী দীপকের পক্ষ অবলম্বন করে দীপকের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এজাহার সূত্রে আরও জানা গেছে, স্বামীর নির্যাতনের ধারাবহিকতায় গত ৫ ফেব্রুয়ারি বিকেলে স্ত্রী মনিকাকে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় বেদম মারধর করেন দীপক। পরে স্থানীয়রা মনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন মনিকা।

যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় মনিকা হালদার বাদী হয়ে স্বামী দীপক ও রুমা সিকদারকে আসামি করে আজ মঙ্গলবার সকালে থানায় মামলা করেন। দুপুরে এসআই মিল্টন মন্ডল অভিযান চালিয়ে অভিযুক্ত দীপক অধিকারীকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর বিকেলে বরিশাল আদালতে পাঠানো হয়েছে তাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য