,

দেশে দেশে ভালোবাসা দিবসের অভিনব উদ্‌যাপন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বায়নের হাত ধরে ১৪ ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পালিত হয়ে আসছে। কোভিড পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হলেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ভালোবাসার মানুষকে যে যার মতো শুভেচ্ছা জানিয়েছেন, উপহার দিয়েছেন। দিবসটি বাঙালিদের কাছে আলাদাভাবে গুরুত্ব বহন করে, কারণ একই দিনে উদ্‌যাপিত হচ্ছে বসন্তবরণ, পয়লা ফাল্গুন।

ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসেবে উপহার দেওয়া-নেয়া, নতুন পোশাক পরা এবং রেস্তোরাঁয় খাওয়ার পাশাপাশি, পয়লা ফাল্গুনে প্রতি বছর গ্রামবাংলায় মেলা, সার্কাস, নগরী কনসার্ট কিংবা মেলার আয়োজন হয়ে থাকে। এবার অবশ্য সবই হয়েছে সীমিত পরিসরে।

তবে অনেক দেশে এ দিনটা কাটে একদম অন্য ভাবে। কিছু দেশে ভালোবাসার উদ্‌যাপন হলেও, তা হয় অভিনব ভঙ্গিতে। আবার কিছু দেশে একদমই অন্য কিছু ঘটে ১৪ ফেব্রুয়ারি।

ফ্রান্স

ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেনটাইন। সে গ্রাম এ দিন সেজে ওঠে দারুণ ভাবে। প্রত্যেকটি বাড়ি গ্রিটিংস কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা ফুলও থাকে সেই অন্দরসজ্জায়। বাড়ির বাগানও সাজানো হয় একই ভাবে।

দক্ষিণ কোরিয়া

শুধু ১৪ ফেব্রুয়ারি নয়, এ দেশে ভালোবাসার উদ্‌যাপন হয় প্রত্যেক মাসের ১৪ তারিখে। গোলাপ দিবস পালন করা হয় মে মাসে, চুম্বন দিবস জুনে এবং আলিঙ্গন দিবস এপ্রিলে।

ঘানা

১৪ ফেব্রুয়ারি এ দেশে জাতীয় চকলেট দিবস হিসেবে পালিত হয়। দেশের পর্যটন বাড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছিল ঘানার সরকার।

আর্জেন্টিনা

ভালোবাসার উদ্‌যাপন হয়। কিন্তু তা ফেব্রুয়ারি মাসে নয়, জুলাই মাসে। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে এ দেশেও।

বুলগেরিয়া

যারা ওয়াইন তৈরি করেন, বুলগেরিয়ায় তাদের নামে এ দিন উৎসর্গ করা হয়েছে। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমিক-প্রেমিকার ওয়াইন খাওয়ার রীতি রয়েছে।

ডেনমার্ক

ভালোবাসার উদ্‌যাপন হয় খানিকটা অভিনব কায়দায়। ভালোবাসার মানুষকে এ দিন হাতে তৈরি কার্ড দেওয়া হয়। তবে যে সে কার্ড নয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। এর নাম স্নোড্রপ।

রোমানিয়া

১৪ নয়, ২৪ ফেব্রুয়ারি ভালোবাসার উদ্‌যাপন হয় এ দেশে। বিভিন্ন জুটি এ দিনে বাগদান পর্ব সেরে ফেলেন। সৌভাগ্যের আশায় সাধারণত বরফে মুখ ধুয়ে নেন তারা এ দিনে।

জাপান

জাপানে ১৪ ফেব্রুয়ারি কোনো উপহার দিতেই পারেন পছন্দের মানুষকে। তিনি ফিরিয়ে দিতে চাইলে তাকে ১৪ মার্চ অবধি অপেক্ষা করতে হবে। সে দিন ‘হোয়াইট ডে’ পালন করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড