,

অজানা প্রেমিকের কাছ থেকে প্রেম দিবসের উপহার পেলেন শ্রীলেখা !

news-image

অনলাইন ডেস্ক : আবেগে গা ভাসানো বলে কিছু কিছু মানুষ হয়তো ভ্যালেন্টাইন্স ডে-কে একটু খাটো করার চেষ্টা চালান, তবে এমন একটা খাঁটি প্রেমপ্রেম ভাব নিয়ে দিন কাটাতে কিন্তু মন্দ লাগে না! সাজিয়ে গুছিয়ে ডেট না হোক, একটা উপহারও পারে মন ভালো করে দিতে। আর শ্রীলেখার সাথে সকাল সকাল তেমনটাই হল। ছবি পোস্ট করে শ্রীলেখা লিখলেন তিনি কিংকর্তব্যবিমূঢ়।

ফেসবুকে শ্রীলেখা যে ছবিচি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে লাল-গোলাপি ফুলের একটা ফুলের তোড়া এসেছে বাড়িতে। অফফোকাস হলেও পিছনে একটা সাদা সফট টয় আর কার্ড চোখে পড়ছে। শ্রীলেখা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘বেনামী প্রেমিকের থেকে পেয়েছি। কী করে বুঝব কে পাঠিয়েছে? আমি কিংকর্তব্যবিমূঢ়!’

শ্রীলেখার এই পোস্ট দেখে সকাল সকাল বেশ মজা পেয়েছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘এরে বাহ! দারুণ তো শ্রীলেখাদি’। আরেকজনের মন্তব্য, ‘আরে বাবা ফুল পেয়েছ সেটা উপভোগ করো, গাছের খোঁজ নিয়ে কী হবে’। ‘দেখি কে কে এটা নিজের পাঠানো বলে দাবি করে’-র মতো মন্তব্যও চোখে পড়ল।

অবশ্য শ্রীলেখার প্রেমে টুপটাপ পড়ে যাওয়ার মতো ঘটনা এর আগেও হয়েছে। নভেম্বরেই সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর মজা করেই ক্যাপশনে লিখেছিলেন, ‘মেয়ে পছন্দ?’

তার কদিন পর অভিনেত্রী জানান, একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন! আর তারা নাকি তার মেয়ের বয়সী। স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘কী মুশকিল মেয়ের বয়েসী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়’।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি