শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতককে হাসপাতালে রেখে মা উধাও

news-image

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম দেওয়া এক নবজাতককে ফেলে রেখে উধাও হয়ে গেছেন মা। গত দুইদিনেও ওই নবজাতকের কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। এতে করে নবজাতকটির আশ্রয়স্থল কোথায় হবে, তার ভবিষ্যৎ কী, এই দায়িত্ব কে নেবে, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

কোনো সমাধান না পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নবজাতককে নিয়ে হাজির হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ কন্যা সন্তানটিকে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা যায়, সম্প্রতি বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের ঠিকানায় বিলকিস আক্তার নামে এক নারী আনোয়ারা উপজেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের কয়েক ঘণ্টা পর শিশুটিকে রেখে হাসপাতাল থেকে উধাও হয়ে যান মা। হাসপাতালে মায়ের সঙ্গে আসা স্বজনরাও দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

পরে শিশুটির কান্না শুনে সবার টনক নড়ে। তার মা কিংবা অভিভাবক কারা, এ নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু গত দুইদিনেও কারও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি শিশুটির দায়িত্ব নিয়ে হাসপাতালেও কেউ আসেননি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিদওয়ান আজাদ জানান, এক নারী হাসপাতালের রেজিস্ট্রারে বাঁশখালীর ঠিকানা দিয়ে ভর্তি হন। এরপর তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে ওই ঠিকানায় খোঁজ নিয়ে দেখা যায়, ঠিকানাটি ভুয়া।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, শিশুটির অভিভাবকের ঠিকানার খোঁজ নেওয়া হচ্ছে। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি