,

দপ্তর বদল ৩ সচিবের, ২ জনের পদোন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনজন সচিবের দপ্তর বদল করেছে সরকার। এ ছাড়া দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।


অন্যদিকে, দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে পদায়ন করা হয়েছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব একেএম ফজলুল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য